Tuesday, February 14, 2017

ওরা ভালোবাসেনি আমার ফুটপাত !!
তুলোভরা বালিশ, তোর নালিশ
প্রেমসামিল, বড্ড মিল, মেঘলাদিন
বাষ্পে উঠে শেওলা রং, মাটির গন্ধ

দূর তুই আর তোর আবদার !! 

Monday, January 30, 2017

আমি উড়তে চেয়েছিলাম
ছিল দু'খানা ডানা
সুখের স্বপ্ন ঘুমে আচ্ছন্ন
কল করেছিল জলে আলপনা

মুখ ধুতে ধুতে চামড়া গালি মারে
'বাইরে বেরোস কেন দুপুরে'
জল হারিয়ে যায় মরীচিকায়
হৃদয় ডুবে বালির গভীরে

রাস্তাধারে রামছাগলের দল
ঘাসশূন্য মাঠ ধূঁ ধূঁ ঝিমোয় জঙ্গল
চল কেটে পড়ি গোয়ালে ছানি খেয়ে
এই শূন্যতায় যা পাই তাই মঙ্গল।।


Sunday, January 8, 2017

রঙ ফুরায় কাজলে
জলে মিশেছে খেলা
পুটি নেমেছে মাগুর ধরতে
লাল আর লালের মেলা ।।

কাপড়-কলম-ছুঁরি
কালি হয়েছে চুরি
থার্মোমিটারে প্রেম চড়েছে
ব্রেনে জমেছে ভুঁড়ি ।।

গল্প খোঁজে টাকার নেশা
টাকা খোঁজে বিছানা
অন্ধকারে মেয়ের শরীর
ছেলে আমার লক্ষীসোনা !!

মৌমাছিতে বিষ খেয়েছে
মোম গেছে গলে
বিজ্ঞাপনে পথ ঢেকেছে
লাশ টাঙানো দেওয়ালে !!

Monday, December 19, 2016

আজ কবিতা কত উন্নত
কত তার বেগ কত তার জীবন
রোবোট হয়ে উঠেছে, ঠিক যান্ত্রিক জীবন
প্রান নেই অথচ প্রানের ন্যায়

আজ কবিতা মিশেছে বিজ্ঞানে
টেকনোলজির মত এক একটা রাস্তা কেটে বার হচ্ছে আর একটা
চলছে তার ওপর পর্যবেক্ষন
কখন মেশানো হচ্ছে কেমিক্যাল, কখনও কাটা হচ্ছে ব্যাঙের মত
Phd. করছে অনেকে টুকে টুকে
কেউ বদলে ফেলছে তাপমাত্রা, কেউ উষ্ণতা
লীনতাপের মত কেউ কবিতাকে করছে শীতল
কেউ পুড়িয়ে ফেলছে H2SO4 দিয়ে

আজও কবিতার ধর্ম এক
এ-যুগের কবিতাও মানবিক
কবির  লোভোনীয়তা বাড়ছে বিশ্ব-উষ্ণয়ানের হারে, হয়ত তাই।। 
আজকাল আর সময় কোথায়
যেটুকু বাঁচে সেটুকু তুলে রাখি তোমার জন্য
জানি তুমি ভাবো আমায়
প্রতিটা মুহুর্ত, প্রতিটা চলার শব্দে
প্রতিটা কথার অক্ষরে ।।

শুধু খুঁজে বেড়ায় আমি
যদিও দেখি তোমায় আমার মাথার ওপর
তুমি চন্দ্রবিন্দুর ওই ফুটকি
আর আমি তোমায় ঘিরে আধা চাঁদ।।

আমরা একে ওপরের,

মানুষ এই বাংলা চেয়েছিল ?
রবি ঠাকুরের দেশ আমার
ওগো তোমরা রাজনীতি বন্ধ করো
এই দেশ সংস্কৃতির, ঐতিহ্যের দেশ
যেখান থেকে সংস্কৃতির উৎপত্তি
সেখানেই পতন তার !!