Sunday, February 14, 2016

বর্তমান অবস্থা

তিন চার গুন করে একটা পাতা পুকুরে
পচে পচে আরও তিন চার গুন

পাঁক খেল মাছ জোনাকির আলোয়
বর্ষা হাসায় জলাশয়ের ক্যকটাসকে

রক্তাক্ত মরুভূমির হিমোগ্লোবিনযুক্ত বালি
ঝড়ো হাওয়ায় শ্বেতকণিকা মেশে লালে

বোতল, চাঁদর, গামছা, আরও আছে ; নির্বাচন বাহানা,
সিংহের খাবার খরগোশ জোগায়

পাথর ভিখারী, দুধ-সিঁদুর-তেল-হলুদ সব খাদ্য
অশিক্ষিতের অভাব ! পাঁচশো টাকার লাইনেই কয়েক কোটি মুরগী

দাঙ্গা নিজেদের, মৃত্যু নিজেদের, জন্ম নিজেদের, ক্যমেরা আর মিডিয়াও
দিনে গাছ মৃত্যুর সংখ্যা অজানা, কাগজ কাঁদে শোকে !

সমতল পাহাড়, রামসেতু জলের নীচে
অট্টালিকায় গাছ, বন্যপ্রানী বন্দি খাঁচায়

তাই তিন চার গুন করে একটা পাতা পুকুরে
পচে পচে আরও তিন চার গুন 

আলপনার জীবন কাহিনী

জল ছিল একাকী,
মন হারিয়ে যেতে চাইত বাষ্প হয়ে
খড়ি ছিল আবেগপ্রবন,
বাতাস গ্রাস করছে সর্বসময়...,
জল-খড়ির মিলন ঘটালো মানুষ
তাদের মিলন গ্রাস করল মানুষের মন
পূজার অঙ্গ হল
পূজিতার সঙ্গি হল
ফুল পড়ল গায়ে
বাতাস হল বন্ধু, ভরিয়ে দিল সুগন্ধে
আলপনার তো সুগন্ধ ছিল না ফুল ছাড়া !!
জলের কোনো রঙ ছিল না
আর খড়ি ছিল পুরানো বে-রঙীন, সাদা
সময়ের সাথে সাথে আবীর মাখলো আলপনা

সুখ বা দুঃখ কি থেমে থাকে
পূজা শেষ হল
আবীর কেড়ে নিল বাতাস
আবার সাদাকালোর খেলা
জলও ছাড়ল খড়ি
পায়ে পায়ে হারিয়ে গেল খড়ি
আলপনার সূযার্স্ত হল !!
জল খড়ি আবার একাকী
আবার দীর্ঘ অপেক্ষা আর এক সূর্যোদয়ের
আর এক পূজার...।

Thursday, February 11, 2016

সেদিন শুরু হয়েছিল খুব আলতোভাবে
হাল্কা একটা হাতের ছোঁয়া 
মধুর একটা হাসি, আন্তরিক ভালোবাসা
রিক্সায় শুয়ে ভেবেছিল, দেখেছিল গঙ্গার শোভা
ঘর ঘেরা উঠোন থেকে হাসিগুলো উড়ছে
শুয়োপোকা থেকে টিয়া সকলে উপস্থিত
একখানি কাকও ছিল ।। 


ছায়া

শব্দ মেলানো খাতার মাঝে বাঁধানো ছন্দের ছাঁচ
রাত বাড়লে বাড়ে একটু পুরানো কাঠের গন্ধ
বনের ভেতর খেলার মাঠচত্তর
পিচ গলে হলদে রঙে, জল হয়ে উড়ে
পেট্রোল বাঁচালো বারোটায় পাঁচটা জীবন
ভোরের শিউলি হাওয়া চোখগুলো স্থির
সময় কাব্যহীন, ব্যর্থতার নদী, সাফল্যের সফলতা
বাজল গিটারের তাঁর...মঞ্চে কোলাহল।।

Saturday, February 6, 2016

সেদিন ছিল পাঁচের বৈশাখ, বৃষ্টি তুমি ছিলে না দরজায়
পাঁচ আঙ্গুলের সমালোচনায় আমি এক কোণায় । । ।

তুমি ডাকছিলে মোরে সিক্ত ঠোঁটে শূন্য বিছানায়
আমি জড়িয়ে ছিলাম চাঁদর খানি জ্যোৎস্নামাখা আঙ্গিনায় । । ।

সময়ের সাথে আলিঙ্গনে বাঁধছিলে তোমার চুল
তুমি নষ্টা নও, সেদিন আমি করিনি কোনো ভুল । । ।

দূর হতে তুমি দেখেছিলে মোরে ঘন কুয়াশায়
তখন আমি চোখের জলে বাঁধছি ঘর ভরসায়  । । ।

আজও তুমি সরল সহজ মুক্ত বিহঙ্গ
জানি না আমি কতদূরে তুমি আছে কে সঙ্গ । । ।

Friday, February 5, 2016

সকালে সোনালী আলোয় আমার স্বপ্ন
রাত কাটে অন্ধকারে 
স্বপ্ন গুলো , সত্যি গুলো ঘুমোয় । । ।

সারাদিনের ছোটাছুটিতে বাস্তবটা উড়ে গিয়ে বসেছে চিলাকোঠায়
মাঝে সাঝে সাথ দেয় একটা পেঁচা
সে মিথ্যেবাদী, দিনের আলোয় সে অন্ধ । । । 

বিকেলটা একটু ঝিমঝিমে
একটু ক্লান্তির চোখে ডেক্সটপের কয়েকটা মেল
মনের ভেতর একটা ডাক...খালি কাগজ আর পেনসিল পড়ে আছে বিছানায় । । ।

পেটের ভিতর চিৎকার করা ভাষা গুলো বেদনা গুলো বেরতে থাকে
সময় হারিয়ে যায় আর এক অন্ধকারে
সাদা কাগজ ভরে উঠে কালো কালিতে । । ।

প্রতিটা রাত আমায় মনে করিয়ে দেয় 
আমায় দুর্বল করে কিনতে যেও না
আমি চাঁদের দাগি কলঙ্ক । । ।