Wednesday, September 14, 2016

শেওলার খিটে খিটে আওয়াজ
কোনো প্রানীর কানে না পৌছলেও নদীর কাছে বিরক্তিকর।
রাশি রাশি বালি থামাতে পারল কই
কুলুকুলু আওয়াজ, সুন্দর করে তোলা আলোর ঝিকিমিকি।
বদমেজাজে পাথরকে সহ্য করতে হয়েছে, হচ্ছে
করে যেতেও হবে, সম্পর্কটা ভাঙ্গল না তবু।
না আছে কোনো পরিবর্তন না ব্যতিক্রম।।

সমস্তটাই অপরিবর্তনশীল মধ্যবিত্তসম।

কয়েকটা পাথরই শুধু বাঁচতে পারে
নিজেদের পরিবর্তন করে শ্রেষ্টাপ্রানীর  প্রিয় রূপে ।।
আর পারে কিছু চোখ আকর্ষিত শেওলা আর কয়েকটা চকচকে বালুকণা।
ইতিহাস হয়ত তাদের জন্যই ।

Monday, September 12, 2016

এই পুজো (১)



এই পূজোটা অনেক পুরানো
অনেক চেনা।
অনেক দুরত্বের মিলন

এই পুজো রঙিন আবার সাদাকালো
সাদা কালো ঠিক আগেরদিন অবধি
চারটে দিন পর আবার সাদাকালো

এই পুজো মায়ায় ঘেরা
এই পুজো অন্নে ভরা
সোনালী ধানের শেষে রুপোলী মাঠ

এই পুজো মনের
ছোটো থেকে বড়, আপনজনের
নাতি থেকে দাদু সকলের

এই পুজো শোভায় ভরা
এই পুজো প্রাকৃতিক
নীচে কাশ ওপরে সাদাভেলা

এই পুজো বাড়ির পুজো
এই পুজো ক্লাবের, স্কুলের ময়দানে
এই পুজো শহর ঘুরোয়, এই পুজো সবার প্রানে

Saturday, September 10, 2016

কাল্পনিক ঝড়



অনেক হল এপার ওপার
অনেক হল নদী পাহাড়
অনেক হল অন্ধঘরে শুকনো পাতার কাজ
চল বেরোনো যাক ! আর এক বার !
চল লুটি গুপ্তধন!!

জলবিছুটি ভুলে গেলিস
তেঁতুল গাছ গা শিওরানো
হোলির রঙে মাইক নিয়ে
চল বেরিয়ে পড়ি হঠাৎ হঠাৎ
চল সত্যি করি দিনের স্বপন !!