যখন শুধু তোমারে দেখি
দেখি তোমার চোখ
ভেসে উঠে তোমার চোখের ভেতর আমার চোখ
এক মস্ত জগৎ
কয়েক লক্ষ জ্যোতিষ্কমন্ডলী, কয়েক কোটি সূর্য, চাঁদ, গ্রহ
ভাত খেয়ে ধুয়ে রাখা জলবিন্দুময় থালা মানে অসংখ্যা নক্ষত্র
রোদে খানিকক্ষনের ব্যবধানে মিলিয়ে যায় সব,
ঠিক আমাদের নিজেদের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার মত
আলো চাই
এক বিন্দু বা দুই বিন্দু
চাই একটু নেশা...না মদের নেশা না
ধোঁয়ার নেশা না, পড়ার নেশাও না
নিজের মধ্যে নিজেকে খোঁজার নেশা
হাজার হাজার লক্ষ লক্ষ অন্যান্য জগত খোঁজের নেশা
চকলেটের পলিথিনের মধ্যে চাঁদের আলো পড়ে বিকিরণের নেশা
তোমার চোখের ভেতর আমার তার ভেতর তোমার তার ভেতর আমার
সীমাহীন এই নেশা। আলোকবর্ষ দূরে আর আমার ভেতরের জগৎ -এর নেশা।