Friday, November 25, 2016

ভালোবাসা

"সবার জীবনে ভালোবাসা আসে, চলেও যায়"


মানলাম না


ভালোবাসা যায় আসে না।।

কাম আসে আর যায়, ভালোবাসা অন্তরের, অপরিবর্তনশীল।।
কবি আজ কবি নেই
কিছু ভাষা আসত বেদনায়
একটা কাঁটা আঘাত করত বারবার
লেখা বেরত তার শরীরের গন্ধ বেয়ে
পেনের কালি শুধু অন্যের কাছে পৌছে দিত ।।

Saturday, November 5, 2016

জঙ্গলের প্রতিটা শব্দ অচেনা হচ্ছে
দিন গুলো শহরের ভিড়ে হারিয়ে গেছে
কিচিরমিচির শব্দের স্থান পূরণ করেছে ধোঁয়া ছাড়া গাড়ি গুলো
সবুজ হারিয়ে গেছে কালো পিচে
বটের ছায়া পাওয়া যাচ্ছে বেনামী রেস্তোরায়
আজকাল সন্ধ্যা হলে হিংস্র জন্তুর আওয়াজ পাওয়া যায় না
৬টার পর রাস্তায় ঢল পড়ে 'ইঞ্জিনিয়ার' নামক পশুর, যেন আটকে ছিল সিংহের গুহায় ।
'প্রেম' পিছিয়ে গেছে নারি-পুরুষের মিলনেই
'প্রাকৃতিক' কোণঠাসা হয়েছে অভিধানে......