Saturday, October 31, 2015

কোথাও একটা খুব মিল আছে
জ্যোতিষ্কমন্ডলী এসে বসে চোখের তাঁরায়
ফুলের কলি উড়ে বাতাসে আবেগের সাথে
এক কোমল স্পর্শ
এক আত্মীক ভালোবাসা
অন্য জগতে শারীরিক ভালোবাসা অ-মূল্য !! 

Tuesday, October 27, 2015

দুনুমুনু


রূপ যৌবন কে আমি অন্য চোখে দেখি
শরীরের শোভা আমার চোখ টানে না তেমন
চাই না তোর প্রেমিক হতে...!!
.
.
.
.
আমার থেকে বড় প্রেমিক কোথায় পাবি তুই?
আমি কবিতার প্রেমিক
আমি কালো পেন্সিল এ রঙ্গীন ছবির প্রেমিক... !!
.
.
.
.
আমি তোকে ভালোবাসিতবু ... তবু মন বলতে চাই
কাছে আয় একটূ আদর করি...

Monday, October 26, 2015

কথা ছিল সবুজ দেব পাড়ি হাত ধরে
খুলে দেব মন খানি খোলা নদীর পাড়ে
কথা ছিল কথা হবে না শেষ
ঝাল-মুড়ি আর ভেলপুরি হয়ে যাবে শেষ
হারিয়েছ কোথায়, ভরেছে নদীর পাড় শুকনো পাতার স্তূপে

কথা ছিল চড়ব ঘোড়ার গাড়ি, চড়ব পালকি
যাব খানিক শতক পিছিয়ে
কথা ছিল ছাড়ব না হাত
যাব না চলে ছেড়ে
রাঙ্গিয়ে দিয়ে গোধূলিবেলা,চললে আজ অন্যের হাত ধরে....


মা তুমি ভরিয়ে দাও চাষীদের গোলাগর
ভরিয়ে দাও ধানের খেত
চারিদিক হয়ে উঠুক সোনালী সবুজ
অপুষ্টিরা পাক পুষ্টি
বাঁচুক কিছু প্রান
বাঁচুক গ্রাম-শহর-দেশ
মা তুমি আলো দাও প্রতিটি ঘরে
প্রতিটা মেয়ে শিশু পাক তোমার রূপ
আনন্দের আসন বিছিয়ে দাও ঘরে ঘরে
ফুলের সুগন্ধে ভরে উঠুক চারিপাশ

ভা-ল-ও-বা-স-আ

কিছু ভালোবাসা চাপা থাকে শাড়ির আঁচলে
শুধু শুধু খুঁজে মরি বাঁকা রাস্তার কোণায়
দীর্ঘ অপেক্ষাতেও সে আসে না
ভাত বেড়ে বসে থাকা ভালোবাসার কাছে ছুটি না
ছুটে যায় ইস্কুল মোড়, বাসস্টপে
হাঁটি হাঁটি পা পা
বড় হয়েছি ভুলেছি তোমায়

Saturday, October 24, 2015

Prakashji


কলির যুবক






তোমার শরীরের অশ্লীলতার ছায়া বারবার ভেসে উঠে
আমার নগ্নচোখের সামনে
যৌবন ডাকে মৌমাছির দল
পতিতালয় স্বপ্নে আসে
আমি কলির যুবক
আমি নির্লজ্জ্য, টেকনোলজির দূর্ব্যবহারের রাজা
আমার সাম্রাজ্য পর্ণতার দেশে...

Friday, October 23, 2015

জীবন ও স্বপ্ন

জীবন মানে স্বপ্ন
স্বপ্ন মানে যাকে সামনে রেখে আমরা এগোয়
একটা দিন আসে অনেকের
যেদিন স্বপ্ন গুলো পূরণ হয়ে যায়
তখন কি করে মানুষ?

একটা স্বপ্ন পূরণ হলে নাকি অন্য স্বপ্ন সামনে দাঁড়ায়
যদি এমন হয়
আগের স্বপ্নটা ভুল পথে নিয়ে গিয়ে রাস্তা বদলে দেয়
ফিরে আসার পথ যদি বন্ধ হয়ে যায়
স্বপ্ন গুলো দুঃস্বপ্নে পরিণত হয় !

স্বপ্ন পূরণ করতে করতে সময় ফুরিয়ে গেলে !
বয়স্ক হয়ে গেলে, দূর্ঘটনায় আটকে গেলে !
পা পিছলে পড়ে গেলে, আঘাত পেলে !
বন্ধু হারা ঘর হারা সমাজ হারা হলে !
রাস্তাগুলোর সমাপ্ত ঘটলে !

বন্ধু ভেঙ্গে পড় না,
বন্ধু থেমে থেকো না
বন্ধু স্বপ্ন কে এগিয়ে নিয়ে চল
বন্ধু রবি ঠাকুর একা রবি ঠাকুর
আব্দুল কালাম, শচীন, সৌরভ, জগদীশচন্দ্র
এরা যদি একা না লড়তেন
তবে এদের নাম আমাদের মনে কেন আজ?
কেন বলি না ওনারা রবি ঠাকুর
কেন বলি উনি রবি ঠাকুর

যত বাঁধা একা পেরোবে
তত শিখবে আর শেখাবে...
আজ একা লাগছে
কাল সারা বিশ্ববাসী তোমার গান গাইবে

বন্ধু এগিয়ে চল
একা একটা অজুহাত মাত্র...

Sunday, October 18, 2015

ভালোবাসা জমছে বুকের ভেতর
ঠিক সরকারী অফিসের ফাইলের মত...।
দূরে চলে যেতে বসেছি...
ফাইলগুলো ঠিক যেমন ভাবে চাঁপা পড়ে,
ধূলো পড়ে দিনের পর দিন ....
উঁই পোকা ধেয়ে আসে দলে দলে
স্মৃতিগুলো গিলছে ক্রমে ক্রমে
চশমার ওপর দিয়ে একবার দেখে নিয়ে
একটা কথা বারবার তীর রূপ নেবে হয়ত কোনোদিন
ফাইলটা হারিয়ে গেছে...।

Thursday, October 15, 2015

             শান্তি চাই

আর মাপ নয় এবার বদলা চাই
প্রাকৃতিক সুরে কন্ঠিত হচ্ছে চারিদিক।।

'আমি জোয়ান বালক
তাই আমার নজর তো ওই ছোকরির দিকে
পৃথিবী ধ্বংস হবে তাতে আমার কি
আমি ওকে চাই, আমি ওকে ভালোবাসি'
প্রেম বাঁচাতে গিয়ে ঠেলায় অবহেলায় মার খাচ্ছে ,
নর্দমায় পড়ে...

প্রাকৃতিক সর্তকতা আরও একবার......
আমি রাজনৈতিক দেশ
'শান্তি'-র কথা প্রকাশ্যে
পারমানবিক বোমা না ফাটালে কি করে বুঝবে
শান্তিতে থাকতে বলার কারন...।

প্রাকৃতিক আবার কি জিনিস?
ঠান্ডা এ.সি থাকতে গাছের ছাওয়া
কুয়োর জল নাকি ঠান্ডা হয়...!!
তাহলে ফ্রিজ এলো কেন?
৯টা - ৬টা অফিস আমার
আমি আর কি বুঝি ? !!

তোমার সময় ঘনিয়ে এসেছে
আমাকে মেরে তুমি বাঁচবে কি করে?
আমি প্রকৃতি...
একটু শান্তি দাও মানব......... 

Tuesday, October 13, 2015

শব্দগুলো ছড়ানো-ছিটানো
নিস্তব্ধ বই-এর পাতা
..............................................
.............................................
চিরকালই কাজ আমাকে ভয় পাই
আমি মানুষটা অন্য রকম...


Monday, October 12, 2015

স্মৃতিমাখা মন খুঁজছে এবার
পাড়ার আড্ডাঘর
অতীতগুলো নাড়িয়ে দিয়ে বলছে যে মন
এবার বাড়ি চ
মা আসছেন বাপের বাড়ি
সঙ্গে ছেলেমেয়ে
পাড়ায় পাড়ায় রঙ লেগেছে
দুয়ারে আলপনা দিয়ে
নতুন জামা নতুন জুতো
নতুন সাজে ঘর
কাশফুল সব মেতে উঠেছে
একটা বছর পর......। 

Thursday, October 8, 2015

আজ আবারও অবাক লাগে তোর মেসেজ পেয়ে
আমার সামনে সেদিনের নাম্বার ডিলিট...
কি ছিল সেটা?
সেদিনের মিথ্যে অভিনয়
আজ পরিণত বাস্তবে
ফিরে তাকাতে চাই না
রহস্যময় দুনিয়া থেকে বেরিয়ে পড়েছি
আজ তোর বিরিয়ানী
আমার ডাল-ভাতের কাছে অ-মূল্য
আজ আবারও বুঝিয়ে দিলি
তোর 'না' উত্তরের পিছনে লুকিয়ে থাকা অন্তরত্ব 'হ্যাঁ' টা কে
সময় পেরিয়ে গেছে
আমি আজ আমার কাছে অমূল্য...। 

Wednesday, October 7, 2015

লক্ষাধিক বছর ধরে হেঁটে চলেছি এই পৃথিবীর বুকে
গরিলা থেকে আজ মানুষের পরিণতি
বদলে গেছে চারিপাশ
গাছ-গাছালির জঙ্গল থেকে ঘর-বাড়ির জঙ্গলে পৌছেছি
চরিত্রগুলো ঘুরেফিরে একই জায়গায় ফিরেছে আবার
সময়ের সাথে সাথে বদলেছে সামাজিক লালন-পালন শুধু


Tuesday, October 6, 2015

অনেকদিন পর আবার গল্প লিখতে শুরু করলাম...   গল্পের কিছু অংশ...                      


                             বুদা


বুদার দোষ ছিল !! ভাবলে অবাক লাগে......।


অনেকগুলো দিন পেরিয়ে গেছে সেই ঘটনার, দূর্গাকাকুর বাড়ির সামনের রাস্তা দিয়ে যখন যায় আজও বিভূর মুখটা ভেসে উঠে চোখের সামনে, অবশ্য আজকাল আর চোখে জল আসে না।

দূর্গেশ্বর দে, নাম করা চাষী। নামী চাষী হবার পেছনে কারণ উনার তিন বিঘা জমিতে বছরে চার বার চার ধরনের চাষ করেন তা নয়, বরং উনি একমাত্র চাষী যিনি কোনোদিন কীটনাশক ব্যবহার করেন নি এই আমাদের ছোট্টগ্রামে। এই জন্য দূর্গাকাকুকে অনেক কথা শুনতেও হয় যেমন, যখন গ্রামের একমাত্র রাসায়নিক দোকানের পাশ দিয়ে যান বা কিছু জৈবসারের জন্য দোকানে যান, তখন রাজুদার কটাক্ষ- ও দুগগা কাকা আলুতে ধসা লাগছে এবার ঢাক পিটিয়ে আগুন জ্বালিয়ে কাজ হবে না, একটা ড্রাম ঘুরাতেই হবে নইলে আগের বছরের মত পিপড়গুলোও না খেতে পেয়ে মরবে...
দূর্গাকাকু কোনো দিনই কারো কথায় কান দেন না, নিজের মত চলেন।
বাজারে সবচেয়ে সস্তায় সবজি বিক্রি করেও কোনোদিন রাসায়নিক ব্যবহার করে ফলন বাড়ানো কথা বা হাইব্রিড সবজি চাষ করা ভাবেন নি...

ঠিক কার্ত্তিক মাসের শুরুর দিকে, ধান ঝাড়া হয়ে গেছে, পূজা পেরিয়ে গেছে, আলু লাগানো শুরু হয়েছে এমন সময় টাই হঠাৎ বিনামেঘে বজ্রপাত............................................................


Monday, October 5, 2015

জলের রঙ খুঁজতে বেরিয়েছিলাম
বোকার মত...!!
পাগলের মত খুঁজেছি...

ব্যর্থ হইনি ...
সবুজ নীল আবার কাদা মাখা হলুদ ঘোলা জলও পেয়েছি

আমার গদ্যাংশটা তুমি বুঝবে না

আমার কষ্টটাও

সবুজ জল পেয়েছিলাম এক পটল ব্যবসায়ীর দোকানে
নীলজল ধোপাঘরের সাদা কাপড় এর বালতিতে


Sunday, October 4, 2015

কবিতা আজ তোমায় দিলাম ছুটি
বাল্যকালের রাখাল সেজে যাও যেখানে দেবে পাড়ি
স্বপ্নভরা মাঠে, কাশের বনে বনে, মৌমাছি দের সাথে
যদি যেতে চাও ফুলের বাগান
বকুল্ভরা, শোভায় ছোয়া যেখানে রাজপরীদের বাড়ি
কবিতা আজ তোমায় দিলাম ছুটি

Saturday, October 3, 2015

তুমি আর আমি

সেদিন তুমি ছিলে না রাস্তায়
যেদিন বৃষ্টি ডেকেছিল আমায়
এক ফোঁটা দু-ফোঁটা করে ভিজিয়ে দিয়েছিল
এক ভালোবাসার আস্তরণে ঢেকেছিল
তুমি সেদিন ভিজেছিলে ছাদে
অনুভব করেছিলে কামের লালসাভরা যৌবন
বৃষ্টির ভালোবাসা র্স্পশও করতে পারে নি তোমায়
সেদিন তুমি আর আমি -র তফাৎটা একটু অন্যরকম ছিল
আমার শরীর ছিলে তুমি
আর আমার আত্মা ভিজেছিল বাল্যকালের আমি হয়ে
রাস্তায় স্কুল ফেরৎ বাচ্চাদের সাথে
সেদিন বৃষ্টি অনেক গল্প করেছিল আমার সাথে
যখন তোমার কল্পনায় কোনো মেয়ের শরীর ভাসছিল
কাজল্ভরা চোখ, কোমর লম্বা চুল, পায়ে নূপুর, আর লাল নরম থোঁট
জানো সেদিন আমায় কি বলেছিল বৃষ্টি ?
তোমার কথা, তোমার আমার মিলনের কথা
শরীর আর আত্মার মিলনের কথা
আর ভালোবাসার কথা
কামহীন র্স্বাথহীন ভালোবাসার কথা...

Friday, October 2, 2015

চিলেকোঠার প্রতিবন্ধীগুলো নামছে
বুকের ভিতর থেকে বেরোচ্ছে
গত বছরের ছাই-পাসগুলো
.......................................
.......................................
এগোতে গিয়ে পিছিয়ে
ফিরে দেখা শেষবারের মত
আর আসবে না ফিরে......
.......................................
.......................................
চোখ ঢলে পড়েছিল
স্বপ্নগুলো পালটে দেওয়া হল
ঝাঁকিয়ে নিয়ে পিঠব্যাগ ...

Thursday, October 1, 2015

স্বপ্ন চেরা সূর্যের উকি
কালো মুখখানি আমার দিন-দুপুরে
রঙ্গিন অঙ্কগুলো মেলছে ডানা
আকাশটা দিশে হারা
ভাবনারা ভালোবাসতে চাই
তোর ছোয়ায়..
আমার ভালোবাসাগুলো জন্ম নেয় রাতে
রাতের অন্ধকারের তীব্রতা বাড়ার সাথে সাথে
বেড়ে উঠে ফুলে উঠা বেলুনের মত
প্রস্তুতি নেয় ফেটে টুকরো টুকরো হবার
আমি নিরুপায়...!
ভালোবাসা আমায় কাদাঁয় হাসায়
গোলপোস্টের মত তাকিয়ে ফুটবলের দৌড় দেখি
সারা দৌড়ের কারন আমি, গোলপোস্ট...