Saturday, March 26, 2016

আমায় আমায় করে কেউ চাই না
তাঁরা চায় তাঁদের মত, কঠিন, ভঙ্গুর আর হিংসুটে
আমায় আমায় করে কেউ চাই না
তাঁরা চায় জলজ্যান্ত, খেতে চায় লুটে-পুটে
- আগাগোঁড়া

Friday, March 25, 2016


আমায় কাটতে এসো না তরবারির চোটে
আমার স্বপ্নের হাতল তোমায় ঠুকে ঠুকে মারবে !
- আগাগোঁড়া
ভেবেছিলাম আজ নিজের কথা বলব
তোদের বন্ধুত্বের জোর আমায় হারিয়ে দিল
আঙ্গুল মটকানো শব্দও তোদের নাম ধরে ডাকা শুরু করল !
- আগাগোঁড়া

Tuesday, March 22, 2016

হোলি

আজ সেই রঙিন দিন,
লাল-সবুজ-হলুদের দিন ।।
আবেগে তোর পুরানো ম্যাসেজ গুলো দেখে
মনটায় কেমন সাদা কালো ছেঁয়ে গেল......।

Friday, March 18, 2016

কিছু মানুষকে টাকা ওড়ায়
আর কিছুকে টাকা ঘোরায়
মরছে , মরছে মানুষ বেশিরভাগটাই
ভাগ্যিস টাকায় চেপে উড়তে শিখেছিলাম,
দুনিয়া ঘোরার সখ পূরণ হল ঘরে বসেই।
কিছু গুপ্তকথার তালা আজও চুপ
চাবি তলিয়ে গেছে মানুষঘেষা ভিড়ে
দৈন্যদিনের যাতায়াতে রাস্তার দাগ পড়েছে ঘাসে
কালো সাদা রাত জাগানো ছাদটা জানে...

Friday, March 11, 2016

মেঘবৃত্ত

ধূলোবালির উত্তাপে উত্তাপে  হারিয়ে যাওয়া বাষ্পীভূত জল
নীচের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক গড়ে ওপর তলায়
কাঁদার সাথে আড়ি করে,
মাগুর, বোয়াল যতটা পারে পাঁকে ঢুকতে থাকে
ঘিমা শাঁকগুলো পেট ভরায় গরীবগুলো
টেম্পুরারিভাবে ।
কিছুদিন এইভাবেই...
কয়েকটা অমাবস্যা পূর্নিমা
জলের সম্পর্কে মেঘ হয়
হামাগুড়ি থেকে চলতে শিখে
আরও বড় হয়
ছুটে বেড়ায় এঘর ওঘর
যৌবন আসে , প্রেম জমে ওঠে মাটির সাথে
মাটি বার বার , বার বার কাছে ডাকে
মাটির প্রেমে কামনা জাগে
লুটিয়ে পড়ে মাটির ওপর
জন্ম হয় কিছু জন্মদাতার, কিছু বেজন্মার,কিছু আগাছার,কিছু ভালোবাসার, কিছু বেঁচে থাকার, কিছু বাঁচিয়ে রাখার
পাড়ার বুড়োর চোখ লাল হয়ে উঠে
হিংসায় হয়ে উঠে হিংস্র
মাটির প্রতি আক্রমন করে বারংবার
জল ছিনিয়ে নেয়
বাষ্পীভুত হয়ে বিশ্বাসের বন্ধন ভাঙ্গে
আবার নীচের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক গড়ে ওপর তলায়।

Monday, March 7, 2016

ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে নোনাজল মেখে বড়ো হচ্ছে ।
হলুদ-সবুজ হয়ে সূর্যের আলো দেখছে ।
তাঁরই ছায়ায় পাখিটা ঘন্টায় ঘন্টায় মনে করিয়ে দিচ্ছে - তোর সময় কমচ্ছে ।
উত্তপ্ত তাঁরাটা জোগান দিচ্ছে তাঁর খাদ্যের ।
ঘড়ির কাঁটা ছন্দময় হচ্ছে ।
গতির ব্যলান্স রাখতে শিখচ্ছে যদিও সেটা জন্মগত ।
সমস্ত শিক্ষা শেষ করে তিনি এখন ফলাফলের অপেক্ষায়,
তিনি অপেক্ষা করে আছেন তাঁর মালিকের !

Saturday, March 5, 2016

সকলের জন্য আমাদের কথাগুচ্ছ

এবার থেকে "আমাদের কথাগুচ্ছ" সকলের জন্য হয়ে থাকবে । আপনার প্রিয় কবিতা আমাদের পাঠান।আমাদের পচ্ছন্দ হলে আপনার কবিতা প্রকাশিত হবে "আমাদের কথাগুচ্ছ"-এর মাধ্যমে ।