Friday, March 11, 2016

মেঘবৃত্ত

ধূলোবালির উত্তাপে উত্তাপে  হারিয়ে যাওয়া বাষ্পীভূত জল
নীচের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক গড়ে ওপর তলায়
কাঁদার সাথে আড়ি করে,
মাগুর, বোয়াল যতটা পারে পাঁকে ঢুকতে থাকে
ঘিমা শাঁকগুলো পেট ভরায় গরীবগুলো
টেম্পুরারিভাবে ।
কিছুদিন এইভাবেই...
কয়েকটা অমাবস্যা পূর্নিমা
জলের সম্পর্কে মেঘ হয়
হামাগুড়ি থেকে চলতে শিখে
আরও বড় হয়
ছুটে বেড়ায় এঘর ওঘর
যৌবন আসে , প্রেম জমে ওঠে মাটির সাথে
মাটি বার বার , বার বার কাছে ডাকে
মাটির প্রেমে কামনা জাগে
লুটিয়ে পড়ে মাটির ওপর
জন্ম হয় কিছু জন্মদাতার, কিছু বেজন্মার,কিছু আগাছার,কিছু ভালোবাসার, কিছু বেঁচে থাকার, কিছু বাঁচিয়ে রাখার
পাড়ার বুড়োর চোখ লাল হয়ে উঠে
হিংসায় হয়ে উঠে হিংস্র
মাটির প্রতি আক্রমন করে বারংবার
জল ছিনিয়ে নেয়
বাষ্পীভুত হয়ে বিশ্বাসের বন্ধন ভাঙ্গে
আবার নীচের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক গড়ে ওপর তলায়।

No comments:

Post a Comment