Tuesday, June 28, 2016

তার পাতায় পাতায় জ্বর
কাঁটায় কাঁটায় তেজ
মরণ চেনে প্রান
কল্পনা বড়ই জট

তার একটু একটু চলা
দাঁড়িয়ে ছেঁড়া জুতো বন্ধ দরজায়
কোঠা থেকে আসে ডাক
চল পালায় অচেনা হাওয়ায়

তার মাথায় সবুজ ঘাস
কণের সাজ নতুন নতুন রাগ
আলপনার জল,
আর একটু থাক ।।

Thursday, June 23, 2016

দেওয়ালী বট


চিলেকোঠার পাইপ থেকে বেয়ে আসা জল
যার জন্য বটগাছটা বেড়ে উঠছে দেওয়াল বেয়ে
পুরানো ইঁটে শ্যাওলা পড়া গন্ধ
দিন দিন কালো দাগটা আরও কালো হচ্ছে

বটগাছের এটা ব্যর্থ চেষ্টা
বটগাছ মহান । আশ্রয় দেওয়া তাঁর ধর্ম ।

নীচ থেকে পাড়ার বামুন ডালগুলো কেটে নিয়ে যায়
তার পোষা ছাগলের জন্য। বটগাছ কষ্ট পেয়েও খুশি।

তারপর একদিন বাড়িটা একা হয়ে যায়
কেউ আর ডাল ভাঙ্গে না । পাতা ছিঁড়ে না ।
ঝুরি গুলো দেওয়াল আটকে পড়ে থাকে
আর দেওয়াল ফাটতে শুরু করে ...

Saturday, June 11, 2016

সচেতন হোন



সচেতন হোন আমি এবার নৌকো চড়ব । চালাব ।
ঢেউ গুলো রাস্তা খুঁজছে
বারবার পাড়ে আঁছাড় খেয়েও জঙ্গলে ঢুকতে পারবে না
কুমির গুলো গভীরে যাচ্ছে
তিমি বেগ বাড়াচ্ছে
সচেতন হোন ।।
পাহাড় হাঁটু গেঁড়ে ক্ষমা চাইছে
সমুদ্র এবার কয়েকটা গাছ পেয়েছে
আঁকড়ে ধরছে
মাছ গুলো গাছে, গাছ জলে পাহাড় জলে জঙ্গল জলে
কাঠুরিয়ারা কুঠারে ধার লাগালো আরও একবার
সাবধান সচেতন হোন
সরকার চালানোর দায়িত্ব আমার।

ব্রেক আপ এর পর



পাগলি তুই জানিস , আজ কার জয় হয়েছে ?
আমি তোকে হারিয়েছি নাকি পাথর আমায়

নদী হয়ে বয়ে যেতে যেতে তোকে দেখলাম
শেওলার বেশে , বালির দেশে।।
ভালোয় স্বাস্থ হয়েছে
চোখ আরও টানাটানা
মুখের গড়ন যেনও দেবী
চুলের বাহার চোখের পাতাকে স্থির করিয়ে দেয়

যেদিন তুই আমার ছিলি সেদিন এত সাদামাটা ছিলিস কেন রে?
জমজমাটে মেলা
ছেলেবেলার দিনগুলো ভাঙ্গছে
আমার গড়ছে
নতুন স্বপ্ন তৈরী করছে প্রতিটা রাত
মন তবু আজও তুই তুই করে কাদেঁ
আজ বাড়ির থেকে অনেক দূরে !!
তুই তুই করে কেটে গেছে অনেকটা সময়
বিন্দু বিন্দু জলকণা আর নেই ।।
বালিশে পুরানো দাগ গুলো শুধু মনে করিয়ে কিছু স্মৃতি

মনটা আজ নাস্তিক
ওয়াইন বা বাতাসা কোনো কিছুতেই অসন্তুষ্ট নই
শুধু একটু বিচার করে নিতে চাই
তোর মত গলির বাঁকে হারিয়ে যাবে নাতো !!

Saturday, June 4, 2016

https://plus.google.com/u/0/photos/+%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B/albums/6292425921742115393