চিলেকোঠার পাইপ থেকে বেয়ে আসা জল
যার জন্য বটগাছটা বেড়ে উঠছে দেওয়াল বেয়ে
পুরানো ইঁটে শ্যাওলা পড়া গন্ধ
দিন দিন কালো দাগটা আরও কালো হচ্ছে
বটগাছের এটা ব্যর্থ চেষ্টা
বটগাছ মহান । আশ্রয় দেওয়া তাঁর ধর্ম ।
নীচ থেকে পাড়ার বামুন ডালগুলো কেটে নিয়ে যায়
তার পোষা ছাগলের জন্য। বটগাছ কষ্ট পেয়েও খুশি।
তারপর একদিন বাড়িটা একা হয়ে যায়
কেউ আর ডাল ভাঙ্গে না । পাতা ছিঁড়ে না ।
ঝুরি গুলো দেওয়াল আটকে পড়ে থাকে
আর দেওয়াল ফাটতে শুরু করে ...
No comments:
Post a Comment