Saturday, January 30, 2016

My 1st 3 drawings




ফিরে দেখা ২

কিছু ফেলে আসা বন্ধুত্ব
হঠাৎ করে ফিরে পাবার মুহুর্ত
আবার চোখে নতুন স্বপ্ন
কিছু রঙ্গীন কিছু সাদাকালো
সময় টা পেরিয়ে গেলেও
কিছু জায়গা পুরাতন করে ফেলে আমাদের
ভালোবাসা গুলো বন্ধুত্ব গুলো আবার জেগে উঠে
নতুন কলি হয়ে
ইচ্ছে করে আরও কয়েকটা বছর কেটে যাক এদের সাথে
নয়তো বা সারাটা জীবন
আবার সেই পুরানো ক্লাস্রুম,ক্যন্টিন আর সিগারেটের ধোঁয়া
আবার জেগে উঠুক ভেতরে জমে থাকা
বন্য হিংসুটে বদমায়েশগুলো
চা থেকে খাতার কাউন্টার
আর ঘুমহীন রাতগুলো
সময়ের স্রোতে চেহারার পরিবর্তন হয়ে চলেছে
তোদের পেলে এখন একটা ম্যাগী সাত জনে খাব...।।

Thursday, January 28, 2016

রাগ

আগুন- এর ছায়া খুঁজতে বেরিয়ে আজও বাড়ির বাইরে
জ্বলজ্বল করছে নাকের ডগায় জমা ঘাম ! সূর্যালোকে !
আবারও গল্প লিখছি গাছের সরু ডালে বসে
নদীর জলের সাথে ঝগড়া আজ ! বাঁধ দিয়েছি ,গ্রাম ভাসছে !তবু ভাসুক !
আলপনার প্রতিটা জল কণার বাষ্পীভূত দেখা নিষিদ্ধ...!

Wednesday, January 6, 2016

একটা ছবি

সেটা একটা ছবি ,একটা ছবি
চোখ দিয়ে শুরু হয়ে চোখে শেষ
মাঝখান জুড়ে পুরোটা ধোঁয়াশা...
সেটা একটা ছবি
হাতে আঁকা, কিছু লাইন আঁকাবাঁকা
কোথাও রঙের উজ্জ্বলতা বেশি কোথাও গাঢ়ত্ব
কখনও গান গায় কখনও কথা বলে
কখনও জ্ঞান জোগায়,
শিল্পীর অবাস্তবিক চিন্তাভাবনার বাস্তবিক রূপ
সেটা একটা ছবি