ভাঁটার টান বড় টান
তীরের জমা পচা পাতা ফাঁকা করতে দু-ঘন্টাও লাগে না
যদিও টান তেমন জোরালো নয়
আধ-পোষাকের মেয়ে তো দু-সেকেন্ডে যুবকের/কিশোরের মন কাঁড়ে
যদিও সেটা প্রেম নয়
হয়ত বা প্রেমও...
এখনের প্রেমের পরিণতির সাক্ষী বিছানার চাঁদর জানে...
প্রেমের শুরুর সাক্ষীও সেই চাঁদরই...-রাত জেগে ফেসবুক...।
আর এক তীব্র টান জেগে থাকে
রাতের অন্ধকারে, বিছানার চাঁদরের নীচে
ফোনের অল্প আলোয়
No comments:
Post a Comment