ছাদের প্রেম উঁকি মেরে পড়া থেমে যায় মাঝপথে
ইঁটের ফোকর দিয়ে দূরবীন পৌছে যায় পাড়ার ওপান্তে
উসফুস করা মন... পাতার ইতিহাসের যুদ্ধ চেপে বসে বুকে
মুখস্ত পড়াগুলো উলটে পালটে পড়তে থাকে মুখ
চোখ ডুবে আছে অন্য কিনারায়
৬টা থেকে ১১টা সকালের অপেক্ষা
হৃদয় শান্ত এক দেখাতেই...দ্বিতীয় দেখা ১২টা ৫০ এ
No comments:
Post a Comment