Monday, November 16, 2015

১৯৪৭ আবার



বাকি দিন গুলো বাদ থাক
হিন্দু মুসলিম নিয়ে তর্ক আজ,
আকাশ ফেটে রক্ত ফোঁটা ঝরছে সবুজের ওপর
পুকুর গুলো ক্লান্ত হয়ে জলহীন হয়ে পড়েছে
সমাজের তীব্র ঘৃণা যুবকের বুক থেকে উড়ে গিয়ে চেপে বসেছে
ফেসবুকের হাসিমাখা প্রোফাইলের ওপর রঙ্গীন প্রলেপ হয়ে...
মানুষ রাতগুলো জেগে কাটাচ্ছে
ভূমিকম্পের ভয়ে, গুলি-বোমার আওয়াজে
আর ফেসবুক চাটের গভীর অভিনিত প্রেমের গন্ধে।।
নিরীহ রাজনীতিবিদদের দোষ কোথায়?!!
আসন না পেলে ওরা তো বেকার...!
।।
বাকি দিন গুলো বাদ থাক
ধর্ম নিয়ে তর্ক আজ
গরু মাংস নিয়ে লড়াই , মানুষ হতে চায়
সাধারণের বেদ-কোরাণ এর জ্ঞ্যান !!, তাই গাঁয়ে হিন্দু-মুসলিম এর কাঁদা মাখে
গুলির প্রয়োজন অবুঝদের
যদি আসে ভয়ের জোরের একতা...
আবার সেই জিন্না-নেহেরুর যুগ এসেছে
ওয়েব-সাইট খুলে আবার শুরু হয়েছে ধর্মের প্রকোপ...।
ভগবান তোমার ধর্ম কি?
১৯৪৭ আবার ফিরছে , তাহলে কি আবার বিশ্বযুদ্ধ ?!
স্বাধীনতা চাওয়ার দিন ফিরে এসেছে...ধর্মের স্বাধীনতা !!

No comments:

Post a Comment