আমি দেশকে খুব ভালোবাসি
তাই আমি চুপচাপ, শান্ত হয়ে বসে আছি ঘরের কোণে
অশান্তি ভালোলাগেনা, নিজের কাজে ব্যস্ত সারাদিন
আমি দেশকে খুব ভালোবাসি
তাই সবাইকে বলি, কিছু করার দরকার নেই নিজের কাজ ছাড়া
এক বিশ্বাসে আমি ডুবে আছি-
তুমি শান্ত থেকো, নিজের কাজ করো
সন্ত্রাসও একদিন শান্ত হয়ে যাবে
আমি দেশকে খুব ভালোবাসি
তাই নিজের সুনামের জন্য খেঁটে যাচ্ছি দিন রাত
আমি নিজের জন্য গর্বিত, অন্যদের তাই সুনামের জন্য লড়তে বলি
আমি দেশকে খুব ভালোবাসি
তাই আমি তোমাকেও ভালোবাসি, তুমি মানুষ,
হিন্দু-মুসলিম বা অন্য জাতির নও
আমি দেশকে খুব ভালোবাসি মানে তোমাকেও
তবে তুমি এমন কেন?
No comments:
Post a Comment