Sunday, December 20, 2015

ধর্মের দেওয়াল

এ কোন যুগের আবির্ভাব হল
আমার রক্ত কোন ধর্মের?
বার বার ধেয়ে গেছি সরকারি হাসপাতালে
সেখানে খুঁজেছি কে হিন্দু কে মুসলিম
আর যারা নার্স তাদের ধর্ম কি?
পৃথিবীর শ্রেষ্ঠ জীব আজ নির্লজ্জ
গরুকে বানিয়েছে হিন্দু...ছাগল কে মুসলিম
কি দোষ তাদের ?
তাঁরা তো চাই একটু সবুজ ঘাস।।
প্রকৃতির শোভা কেও করেছে ভাগ !!!
যেন ফুল কেও ফুঁটতে হবে ধর্ম মাথায় রেখে
হিন্দুর উঠানে গাঁদা আর মুসলিমের লিলি
হিন্দু ফল নারকেল আর মুসলিমে খেঁজুর
হিন্দুর রঙ লাল মুসলিমের কালো

মানুষ তোমরা সংখ্যায় এতো কম কেন??

No comments:

Post a Comment