Monday, December 21, 2015

অন্য এক জীবন

মন্দ ভালো ডাল ভাত
সাথে আলু মাখা ঝাল ঝাল
দুপুরটা এই ভাবে আর রাতের মেনু ননভেজ
রান্না বন্ধ মানে এক-প্যাকেট ম্যাগি
রাত হল দিন আর দিন হয়েছে রাত
বাদল দিনে ফুটবল আর
বাকি দিন গুলো ক্যারামবোর্ডের সাথে
বই গুলোর ওপর জমেছে ধুলো
পরীক্ষার এখন অনেক দেরি
ফিফার নতুন ভারসন হচ্ছে তোলপাড়
সিলেবাস মনে নেই
রাত ১২ টা থেকে ৮ টা পর্যন্ত ২৪ টা এরোপ্লেন যাতায়াত
রাতের জলবায়ু হয়েছে জল-বায়ু
দশ মিনিটে তৈরী হয়ে দৌড় কলেজঘুমের
কিছু টাকার বাধ্যতামূলক পড়ে থাকা
কিছু কাগজ জরুরী বাড়ির চিন্তা দূর করার জন্য
তবু যেতে হবেই বছরে একবার দূরদেশে
চার বছর পর পুরানো জুতোর খোঁজ আবার
কুঁড়েদের আছে অনেক ভাই
সময় শেষ
বিদায়।।

No comments:

Post a Comment