শেওলার খিটে খিটে আওয়াজ
কোনো প্রানীর কানে না পৌছলেও নদীর কাছে বিরক্তিকর।
রাশি রাশি বালি থামাতে পারল কই
কুলুকুলু আওয়াজ, সুন্দর করে তোলা আলোর ঝিকিমিকি।
বদমেজাজে পাথরকে সহ্য করতে হয়েছে, হচ্ছে
করে যেতেও হবে, সম্পর্কটা ভাঙ্গল না তবু।
না আছে কোনো পরিবর্তন না ব্যতিক্রম।।
সমস্তটাই অপরিবর্তনশীল মধ্যবিত্তসম।
কয়েকটা পাথরই শুধু বাঁচতে পারে
নিজেদের পরিবর্তন করে শ্রেষ্টাপ্রানীর প্রিয় রূপে ।।
আর পারে কিছু চোখ আকর্ষিত শেওলা আর কয়েকটা চকচকে বালুকণা।
ইতিহাস হয়ত তাদের জন্যই ।

No comments:
Post a Comment