Monday, September 14, 2015

বালি দিয়ে রাস্তা গড়া
কনটাক্টরের ঝলক
দু-এক পয়সা নীচেরতলায়
বাকিটা হজম নিজের পেটে
পেন-বই-দড়া-দড়ি
সক্রিয়তার অন্ধকারে সাপের ছোঁবল...!

নুনে আর্ধেক বালি
রঙ করা সবজি
আর দালালের কেত...!

ট্রেনে উঠলেই দু'শো টাকা বকশিস...!
দেশের নামে ব্যস্ত নিজের সেবায়...

আমরা সামাজিক, সবার সেরা জীব
তাই নিজের ভবিষ্যৎ অন্ধকার করে
নিজের মেরে নিজেই খাই...
মন সান্ত্বনা- অন্যের মেরে খাচ্ছি...!!!

No comments:

Post a Comment