Tuesday, September 22, 2015

শহরের রাস্তা বদলেছে

পাহাড় আজ আর দূরে না
সমুদ্রের ঢেউ খেলা করে বাড়ির উঠানে

বিদেশ যেতে লাগে একদিন বা বড়োজোর তিন দিন

কাগজ ভুলেছে মানুষ
সব কিছুর জন্য ডিজিটাল প্রস্তুত

জানাগুলো কাছে আসছে আরও
মাঝ থেকে বন্দী হচ্ছে সকলেই
হৃদয়ের কথা ভুলে গিয়ে ব্রেন মাপছে ভালোবাসা

দিগন্ত চাপা পড়ছে ক্যামেরায়
জঙ্গল পাহাড় নদী গুপ্ত গুহা সব চোখের সামনে

কে জানত বন্যরাও একদিন সেলিব্রেটি হবে
মানুষের নেশা আজ সেলফি তুলবে বন্যদের সাথে

আবার ফিরে যেতে চায় যেখান থেকে শুরু করেছিল...!

No comments:

Post a Comment