Friday, September 25, 2015

আমি ওদের লোক না...!
যারা কাগজ কুঁড়িয়ে খায়
দিন রাত বেড়ায় ঘুরে
পাশের লোক ছিঁ ছিঁ করে
গায়ে গা লাগলে তুথু ফেলে
রাতের বেলা
তারাই আবার আদর করে...

আমি ওদের লোক না...!
যারা সকাল হলেই বেরিয়ে পড়ে
যত কারখানা তে ভীড় করে
সারা দিন খেটে মরে
যাদের জোরে সমাজ চলে, পৃথিবী ঘোরে
টিনের চাল মাটির দেওয়াল
সুখ দুঃখ কে ভাগ না করে...

আমি ওদের লোক না...!
যারা সর্বনাশী, বেদনাদায়ী,
ব্যবসাদারী, আদায়কারী
সর্বসুখি অট্টালিকায়
মোটরবাইকের ওপরে বসে
টাকার পিছন ঘুরে বেড়ায়
সুযোগ পেলেই বিষ ছড়ায়...

আমি ওদের লোক না...!
যারা ঘুমিয়ে উঠে ৮টা ৫-এ
স্নান খাওয়া সেরে অফিসে ছুটে
সারাদিন বাগালি করে
রাতে ফেরে বারের ছাদে
এরা মাসের প্রথমে বড়োলোক
আর শেষে ভিখারী...

আমি ওদের লোক না...!
যারা সারাদিন ঘরে বসে
দু-চার পাতা ভর্তি করে
পেপারে-ম্যাগাজিনে নাম কামিয়ে
শ্রেষ্ট কবিতে ব্যাখ্যা করে
দিন রাত্রি ছবি এঁকে
ভাবে নিজেদের ভীষন এঁড়া...

আমি ওদের লোক...
যারা সমাজ চেনে। মানুষ চেনে ।
আর মানুষ ।
আগে করে, পরে লিখে,
যাদের নাম সীমাবদ্ধ
কষ্ট আর সুখ সর্বসাথী...।

No comments:

Post a Comment