Monday, September 28, 2015

আকাশের বুকে আমি আঁকছি লাল রঙ্গীন স্বপ্ন
তোমায় নিয়ে গড়ছি কুঁড়ে ঘর
তুমি বললে প্রজাপতির পাল তুলে আনব
তোমার বাগানে
শুধু চাই , চাই শুধু মুখের মিষ্টি হাসি
ফুল ঝরাবো ভোরের শিউলি হয়ে
যদি একবার বলো তুমি...।
আমি কবি না, দু-চার কথা লিখছি ভেবে
তোমায় ভেবে...
চার কোন খুলে আজ বেরিয়েছি পথে
তোমার খোঁজে
যদি বলো তুমি
অপেক্ষা করতে রাজী স্টেশনের শেষ প্রান্তে...

No comments:

Post a Comment