Wednesday, September 9, 2015

মন হারিয়েছি
হারিয়েছি ব্যাথা
এখন শুধু কাজ কাজ
কি সুখ কি দুঃখ
সব পড়েছে চাপা
সময় এখন ঘোড়া হয়েছে
কচ্ছপ ভালোবাসা
দিন কি রাত
সব ছদ্মবেশ
সব টাকার নেশা
চাদর ঢাকা পড়া শীতের সকাল সব
ক্লান্তিহীন মাতাল সব
শুধু নেচে যায়
সিস্টেমের তালে তালে
মাঝে মাঝে সময় বার করে
একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে
আপসোস করা
আগের দিন গুল ভালো ছিল
ভালো আছি সবাই তাও
হাতে টাকা আছে
অফিসের বাইরে সম্মান আছে
বিদেশ ঘোরার সুবিধা আছে
মদ, পার্টী, ক্লাব, গার্লফেন্ড
সকল প্রাপ্তির মাঝে
শুধু গ্রামটা, বাড়িটা, বাবা-মা আত্মীয় বন্ধুবান্ধব
সব একটু দূরে আজ


জেদী মনটা বুঝল না আজও
বুঝবে বিদায় বেলায়...।

No comments:

Post a Comment