Saturday, April 16, 2016

ভয়ের ভালোদিক


উষ্ণতা বাড়ছে, আগুন ঝরছে চারিদিক,
মহানগরী মনে গাছ লাগানোর চিন্তা,
নগরীর ভাবনায়,
গ্রামগুলো সবুজভরা। যদিও;
যদিও কিছু গাছ ঝুমছে,
কিছুর পাতা মাটিতে লুটোপুটি খাচ্ছে,
কিছু হলদে হয়ে জল চাইছে, তবুও;
তবুও গ্রামগুলো নগর হতে চায়,
ঘরগুলো পাকা করতে চায়,
বেরোতে চায় ধূয়ো ভরা রান্নাঘর থেকে,
খেত কে বানাতে চায় ফুল-বাগান,
গাছের তলার হাওয়া এখন গরম।
বাড়াতে চায় নোটের দৈর্ঘ্য ও প্রস্থ।।
কিছু ভয় গ্রামগুলো আজও গ্রাম আছে...
ডেলি মাছ-সব্জির দাম,
এসি এর বিল,
পাঁচশো টাকা পূজার চাঁদা,
আর পরিচিতকে অপরিচিত সাজানোর নাটক।
এই ভয়টা আজও বাঁচিয়ে রাখে কিছু সবুজ,
কমিয়ে রাখে উষ্ণতা ,
মানুষকে করে আপন।।

No comments:

Post a Comment