Friday, May 20, 2016

সাফল্য মাঝপথে (১)


স্বপ্ন ! আর তার মাঝে কালবৈশাখীর মেঘ
ধ্যান ভাঙানো স্বর্গের উর্বষী

কাল্পনিক, সত্য আবার খিচুড়ি

যুগযুগ ধরে বোঝানো তপস্যা ব্যর্থ ।

কালবৈশাখীর সাথে জল,
ভিজিয়ে দেওয়া চড়া রোদের দাবদাহ ।

অপেক্ষায় তৈরী ধ্যানরত শরীর গাছের নীচে লুটোপুটি দিচ্ছে
আত্মা বিলীন হয়েছে বাতাসে

মাঝে পড়ে থাকা কয়েকটা চুলের ওপর তেল বুলিয়ে
টাক লুকানোর চেষ্টা বলে দেয় বয়স ।।

No comments:

Post a Comment