Tuesday, August 30, 2016

পরিবর্তন

শব্দ খুঁজে পাওয়া পাতাগুলো জঙ্গলে হারিয়ে গেছে
শুকিয়ে কোথাও উড়ে গিয়েছে
বৃষ্টিতে ভিজেছে নয়তো বা রোদে পুড়েছে
খুঁজলাম পাতাগুলো
অনেক খুঁজলাম, জঙ্গলটা কি বাড়ি চেঞ্জ করেছে ?
কয়েক বছর আগে অনেক ঘোরাঘুরি করত
ঠিক যেখানে একটা কুঁড়েঘর ছিল, ঠিক তার পাশে
জঙ্গলটা রয়েছে ---
গাছ গুলো মরে গিয়ে পোস্টারে আঁকা
যে পাখিগুলো মাথার ওপর কিচিরমিচির করত
দর চলছে মানুষের ভিড়ের মাঝে
হাতি ভাল্লুক গলির কুকুর হয়ে ঘুরছে
জঙ্গলটা কোথায়?
কোথায় সেই পাতাগুলো?
আর শব্দ...............!!

No comments:

Post a Comment