Friday, August 14, 2015

                       স্বাধীনতা

স্বাধীনতা মানে কি পতাকা উত্তোলন?
স্বাধীনতা মানে কি স্কুলে স্কুলে মিষ্টি বিতরন?
স্বাধীনতা মানে কি মান্যগন্য ব্যক্তিকে নিমন্ত্রন?
যদি ছাত্রসমাজের কথা বলতে হয় তাহলে
একটা দিন মনে আনন্দ, আবার ক্লাসও বন্ধ
কৃষকদের কাছে এটা অন্য দিনের তুলনায় কিছু আলাদা নয়
সরকারী কর্মচারীর কাছে
সকাল সকাল পতাকা উত্তোলন করে ভাতঘুম সারাদিন
বা একটু ঘুরতে যাওয়া
বেসরকারীদের কাছে শুধুমাত্র একটা ছুটির দিন...

যদি এমন হত
এই দিনে সবাই দেশের কাজ করত
চারিদিকের ময়লা পরিস্কার করত
ভিখারী, গরীবদের খাদ্য বিতরন করত
বা স্থানে স্থানে রক্তদান শিবির ...
স্কুলে একটা দিন ছুটি না দিয়ে যদি
দেশের উন্নয়নের কথা বলত দেশের ভবিষ্যৎকে...

এই দিনে কিছু করুক বা না করুক
মানুষ নিজেকে প্রশ্ন করুক একবার
সে কি করেছে দেশের জন্য,
কি করছে দেশের জন্য,
আর দেশের ভবিষ্যৎ এর জন্য?...... 

No comments:

Post a Comment