Monday, August 17, 2015

মুহুর্তগুলো

হঠাৎ যখন ভোরের পাখি ডাকে
ঘুমের ঘোরে শুনতে থাকি শুয়ে
বালিশ খানা জড়িয়ে ধরে বুকে
ঘুমকে তখন বড়োই ভালোবাসি

চারপাশে যখন ঘন অন্ধকার
জ্বলছে দূরে স্টেশনের হলুদ বাতি
জানলা দিয়ে বাড়িয়ে থাকি মুখ
পুরানো দিনের গানগুলো সব স্পর্শ করে মন

পুকুর পাড়ে যখন একা থাকি বসে
মাছ গুলো সব দেয় উঁকি জল থেকে
খাবার ভেবে ছুটে এসে গালি দেয় প্রান ভরে
খানিক নুড়ি জলে ছুঁড়ে মুচকি হাসি ডাঙায় বসে

রাত্রে যখন ছাদে বসে একা
ভাবতে থাকি শুধুই তোমার কথা
তারাগুলো সব পাশে এসে বসে
বলতে থাকে স্বপ্ন ভরা অনেক তোমার কথা

অফিসে যখন অনেক কাজের ফাঁকে
ক্লান্তি নেমে আসে চোখের মাঝে
বন্ধু তখন তোরা হাসাস মনে
স্মৃতিগুলো সব চোখের সামনে ভাসে

স্বপ্ন যখন অনেক দূর থেকে
দিচ্ছে আমন্ত্রণের হাতছানি
তখন গঙ্গানদীর আগাছা গুলো আসে ভেসে
বলে এসো যাচ্ছি আমরা অনেকদুরে ভেসে নেই কোনো ঠিকানা হাতে...

No comments:

Post a Comment