গ্রাম্য-আনন্দ
আবার চারা পোতা হচ্ছে
জমিগুলো বন্যায় ডুবে ছিল এতদিন
আগাছাগুলো জলের নীচে এতদিন থেকেও
বেশ সতেজ আছে
জমিতে পলির পুরু চাদর বিছিয়ে গেছে
না , এবার আর বেশি রাসায়নিক লাগবে না
আবার চারিদিকে সবুজ ঘনিয়ে আসবে
শস্যশ্যামলা হয়ে উঠবে আবার মাঠগুলো
চাষী লাঙল কাঁধে বেরিয়ে পড়েছে
চাষের সময় একটু পিছিয়ে গেলেও
এবার চাষীর ঘরে খাবার থাকবে পর্যাপ্ত
অনেক দিন পর আনন্দ ফিরে এসেছে
চাষীদের মুখে হাসি ফুঁটেছে...
পাখিরা নতুন বাসা গড়ছে
সামনের তালগাছটায় গুনে গুনে
খানা পঁচিশ বাবুই বাসা বেঁধেছে
পাড়ার বাচ্চাগুলো শত বকুনি খেয়েও
পেপেগাছের ডাল ভাঙছে আর
বাড়ির দেওয়াল দিয়ে বেরানো ঝর্নাগুলোই ব্রিজ বানাচ্ছে
কেউ কেউ বাবা কাকার ধমক খেয়ে
জানলা দিয়ে উঁকি দিয়ে মজা নিচ্ছে
বাড়ির বউ-শাশুড়িরা রান্না সেরে ঘুম দিচ্ছে
কিছুজন কোথা থেকে কিছু বেদানা ডাল এনেছে
বর্ষার নরম মাটিতে খুব যত্ন করে পুঁতছে
ছোটো বাছুর গুলো অনেক দিন পর খোলা রোদ পেয়ে
দিক-দিগন্তে ছুটে বেড়াচ্ছে
যেন সব আনন্দ ওরাই লুটে নিতে চাই
সমস্ত আনন্দের সাথে মা দশভুজার
আগমনি বাণীও বেজে উঠছে চারিপাশে
তবু পূজা আসতে এখনও প্রায় দু-মাস...।।
আবার চারা পোতা হচ্ছে
জমিগুলো বন্যায় ডুবে ছিল এতদিন
আগাছাগুলো জলের নীচে এতদিন থেকেও
বেশ সতেজ আছে
জমিতে পলির পুরু চাদর বিছিয়ে গেছে
না , এবার আর বেশি রাসায়নিক লাগবে না
আবার চারিদিকে সবুজ ঘনিয়ে আসবে
শস্যশ্যামলা হয়ে উঠবে আবার মাঠগুলো
চাষী লাঙল কাঁধে বেরিয়ে পড়েছে
চাষের সময় একটু পিছিয়ে গেলেও
এবার চাষীর ঘরে খাবার থাকবে পর্যাপ্ত
অনেক দিন পর আনন্দ ফিরে এসেছে
চাষীদের মুখে হাসি ফুঁটেছে...
পাখিরা নতুন বাসা গড়ছে
সামনের তালগাছটায় গুনে গুনে
খানা পঁচিশ বাবুই বাসা বেঁধেছে
পাড়ার বাচ্চাগুলো শত বকুনি খেয়েও
পেপেগাছের ডাল ভাঙছে আর
বাড়ির দেওয়াল দিয়ে বেরানো ঝর্নাগুলোই ব্রিজ বানাচ্ছে
কেউ কেউ বাবা কাকার ধমক খেয়ে
জানলা দিয়ে উঁকি দিয়ে মজা নিচ্ছে
বাড়ির বউ-শাশুড়িরা রান্না সেরে ঘুম দিচ্ছে
কিছুজন কোথা থেকে কিছু বেদানা ডাল এনেছে
বর্ষার নরম মাটিতে খুব যত্ন করে পুঁতছে
ছোটো বাছুর গুলো অনেক দিন পর খোলা রোদ পেয়ে
দিক-দিগন্তে ছুটে বেড়াচ্ছে
যেন সব আনন্দ ওরাই লুটে নিতে চাই
সমস্ত আনন্দের সাথে মা দশভুজার
আগমনি বাণীও বেজে উঠছে চারিপাশে
তবু পূজা আসতে এখনও প্রায় দু-মাস...।।

No comments:
Post a Comment