আমার একটা কথা ছিল
বলছি শুনবে?
বার বার ডাকছি কেন আসছ না?
তুমিই বলো -
মোমবাতির নীচে থেকে কি আলো পাওয়া যায়?
চার-চার বার চেঁচিয়ে বলেছিলাম
বাবাকে বলো
দক্ষিন দিক লাঙল শুরু করতে
ফসলের পরিমান বাড়বে
আচ্ছা এটা না হয় বাদ-ই দিলাম
এটা কি জানতে না -
শুভ কাজ করতে হলে অগ্নি দিকে মুখ করতে হয়
আর নৈরীত দিকের অশুভতা নিয়ে এত কথা হয়েছিল!!
চারুলতা ভেঙ্গে পড় না
আমার একটা কথা শুনবে?
সামনে পূজা, বাঙালীর মহোৎসব
চলো না নতুন করে শুরু করি দুজনে
আমাদের পুরানো স্বপ্নগুলো
নদীর ধারে বালি দিয়ে গড়ে দেব
নদীর জলে ধুয়ে আবার আগের মত হয়ে যাবে
তারপর আবার স্বপ্ন গড়ে তুলব
বালির সাথে পাকা ইঁট, সিমেন্ট দিয়ে...
চারুলতা আমার একটা কথা শুনবে?
বলছি শুনবে?
বার বার ডাকছি কেন আসছ না?
তুমিই বলো -
মোমবাতির নীচে থেকে কি আলো পাওয়া যায়?
চার-চার বার চেঁচিয়ে বলেছিলাম
বাবাকে বলো
দক্ষিন দিক লাঙল শুরু করতে
ফসলের পরিমান বাড়বে
আচ্ছা এটা না হয় বাদ-ই দিলাম
এটা কি জানতে না -
শুভ কাজ করতে হলে অগ্নি দিকে মুখ করতে হয়
আর নৈরীত দিকের অশুভতা নিয়ে এত কথা হয়েছিল!!
চারুলতা ভেঙ্গে পড় না
আমার একটা কথা শুনবে?
সামনে পূজা, বাঙালীর মহোৎসব
চলো না নতুন করে শুরু করি দুজনে
আমাদের পুরানো স্বপ্নগুলো
নদীর ধারে বালি দিয়ে গড়ে দেব
নদীর জলে ধুয়ে আবার আগের মত হয়ে যাবে
তারপর আবার স্বপ্ন গড়ে তুলব
বালির সাথে পাকা ইঁট, সিমেন্ট দিয়ে...
চারুলতা আমার একটা কথা শুনবে?
No comments:
Post a Comment