Sunday, August 2, 2015

নদীর তীর...

কচি চিৎকার, তিন ভাগ জল
ছলনাময়, ছন্দ অমিল

কৌতুক ভর্তি, বোতলের ছিপি
আঁশটে গন্ধ, কাতরানো ভয়

ভেজা বালি, শক্ত গিটি
আগুন দিনে দুবার, সাদা কাছা পরে স্নান

বাঙালীর উৎসব, নতুন পোষাক
পালকি বোঝায় কলাবৌ...

শান্ত মন, চিলের ডাক
শকুনি উঁকি, ভাগাড়

ঠান্ডা জল, ছিপের ছায়া
চুনো-পুটি, জীবনের শেষ

কাশফুল, বোম, শব্দদূষন
আনন্দময় সকাল-সন্ধ্যা, ক্লান্ত শরীর

পায়ের ছাপ, অস্পষ্ট
দিগন্তে সূর্য লাল, দিনের ছুটি।।


No comments:

Post a Comment