বাউল গান
কিছু ভাষা আমরা ভুলে যাচ্ছি
যেন ঘন জঙ্গলে হারিয়ে আসছি নিজেদের
পথ হারিয়ে ফেলে অন্য পথে হাটছি
সব কিছু অগোছালো আবার
আবার চাই বাউল গান!
কোথায় সেই সুর? কোথায় সেই কথা?
সব কিছু শুধু জটিলতা
শুধু প্রেমের বানী চারিদিকে
প্রেম তো নয় কামের জ্বালা
প্রেমের স্পর্শ কোথায়!
ভেসে যায় মন
করে কোলাহল প্রানের ভিতর
হৃদয় ভরে উঠে
যখন শুনি বসে
পুরানো সেই প্রান বন্ধন
বাউল বলো বা কীর্ত্তন!
জেগে জেগে কাটছে রাত
ভাঙ্গছে দেহের কড়িকাঠ
ঘুম কে দিচ্ছি অজুহাত
বারবার বারবার
শুধু শুনছি শুয়ে বসে
বাংলার প্রানের বাউল গান।।
No comments:
Post a Comment