রাত-দিন একাকার হয়েছে
হারিয়েছে কিছু ঘুমন্ত স্বপ্নও
অজস্র সমুদ্র মিশছে এক-মনে।
বলতে মানা নেই
নানা রং-এর জল দোলা দিচ্ছে মনে।
খুব নোনতা হয়ে পড়েছি
একবার না দু-বার না
কয়েক হাজার বার স্নান হচ্ছে মনের
দিক বদলেছে,
ঘড়ির কাঁটা পাক খেতে খেতে ক্লান্ত
সব কিছু ঘুমে আচ্ছন্ন
আর বলার জন্য মাথা জেগে নেই।
No comments:
Post a Comment