Tuesday, September 1, 2015

জীবন মানে গড়িয়ে যাওয়া জল
কখনও স্বপ্ন ভরা সবুজ নদীর পাড়
কখনও মরুদেশে হারিয়ে যাওয়া
জীবন মানে কঠিনতম ব্যাথা ভুলে বাঁচতে শেখা
জীবন মানে হাসির খেলা ঘর
দুখ আসে সুখ আসে
প্রান ভরা হাসি আসে
শোক ভরা কান্না
জীবন মানে সব মিলিয়ে এক মস্ত বই
কুমোরের মুর্তি গড়ার মত
আমাদেরও গড়ে তুলেছে রক্ত মাংস দিয়ে
ঝড়ে জলে গলে যাওয়া মাতৃমুর্তি
আর জীবনের দুঃখগুলোর অনেক মিল
জীবন মানে আবার গড়ে উঠা
বছর বছর মুর্তি গড়া
নিজে হাসি মুখে
অন্যের মুখে হাসি ফোটানো ।
.............................................. 

No comments:

Post a Comment