Saturday, September 5, 2015

ভয় পেতে গিয়ে পিছিয়েছি
হারিয়েছি পথ
পিছন ফিরে তাকাতে গেলে
আবার লাগে ভয়
বাড়তে থাকে রক্তচাপ
বাড়তে থাকে দুর্বলতা
সাহস কোথায় হারিয়ে গেছে
কোথায় পাবো জয়


“তোর কথা কে বা শোনে
তোকে ফিরে কে বা ডাকে”
হারিয়েছি যা, থাক তা অতীতে
বুক চাপড়ে বলছি এবার
ফিরিয়েছি সাহস
যুদ্ধে এবার হবে জয়
আগুন জ্বলছে বুকের ভিতর
দেখলে পাবি ভয়...

বিষয়খানিক ছিঁড়ে ফেলেছি
ভয় পেয়ে গেছে হাতির দল
'ভাগ্য' অজুহাতটা ভেঙ্গে ফেলে
যেই বেরিয়েছি রাস্তায়
বিস্কুট পকেট উড়ে পড়ে ডাস্টবিনের ভিতর
কাক গুলো উড়ে যায়
নিশব্দ ভেঙ্গে যায় কানের দরজায়।




No comments:

Post a Comment