আজ আর সময় নেই রে
যে টুকু সময় পাই তোর কথা ভেবে পেরিয়ে যায়
তোকে নিয়ে লেখার একটা আলাদা অনুভূতি
যেটা শুধু আমার
আর তোর সেই পুরানো ইচ্ছে গুলোর।
জানিস তো আমার অনেক দিনের ইচ্ছে,
তোকে নিয়ে বই লিখব
কোনো রূপ কথার নয়
তোর আমার কথা, আমার ভালোবাসার কথা, তোর ভালো লাগার কথা
সেদিন একবারের জন্য মনে হয় নি-
আমাদের প্রেমটাও ওই নব্বই শতাংশের মধ্যে
ভুল বললাম, আমাদের মধ্যে তো প্রেম ছিল না
আমিই শুধু ভালোবেসেছিলাম
তুই তো অন্য কাউকে ভালোবাসতিস
আজ আবার লিখতে ইচ্ছে করে ,
তোর আমার রূপকথার কথা
সাজানো ভবিষ্যৎ,
তোর আমার বন্ধুত্বের দিনে তোর আঙুলের স্পর্শগুলো সাজাবো রূপকথার ভবিষ্যৎ
তোকে নিয়ে লিখতে চাই না আজকাল
হারিয়ে যায় অন্য জগতে
তোর ছায়ার জগতে
তারপর ঠান্ডায় ঘুম নষ্ট
ভেজা বালিশ হয়ে তুই থাকিস সারারাত আমার পাশে।
সেদিনের বাড়াবাড়িটা আমার খুব হয়েছিল
কি করব বল, তোকে হারানোর চিন্তায় পাগল ছিলাম
শেষ পযর্ন্ত ধরে রাখতে পারলাম কই,
তবে তোর আমার বন্ধুত্বের প্রেমটা আজও থেকে গেছে
আমি তোর ছায়াকে ভালোবাসি আর
তুই তোর ভবিষ্যৎ কে ।।

No comments:
Post a Comment