Thursday, May 5, 2016

প্রেম-রেপ

তুমি,
পাথর ভেঙ্গে পাঁজর গড়েছিলে ।
কলাপাতার শিশিরে স্নান করিয়েছিলে ।
গিরগিটির প্রতিটা রঙ দেখিয়েছিলে গোপনে, অন্ধকারে
কালোমেঘের ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও ।।

অঝোরে মুসল্ধারা ঝোরেছিলাম অন্য পাড়ে
ওপাড়ের প্রতিটা বাজ শরীর ছুঁয়েছিল আমার ।।

No comments:

Post a Comment